সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : মানিকগঞ্জ

ইলকেট্রিক শর্টসার্কিটের কারনে নীলিমা ট্রেডার্স নামক ফ্যাক্টরি পুড়ে ছাঁই


মো: আসিফ হোসেন, সিংগাইর থানা প্রতিনিধি।

eshomoy.com || 2025-08-02
ইলকেট্রিক শর্টসার্কিটের কারনে নীলিমা ট্রেডার্স নামক ফ্যাক্টরি পুড়ে ছাঁই
একটি অ-গ্নী দুর্ঘটনায় স্বপ্ন পুড়ে চাই, আনুমানিক ক্ষতি ৬০ কোটি টাকা পরিমান।

ইলেকট্রিক শর্টসার্কিটের কারনে নীলিমা ব্যাগ ট্রেডার্স নামক ফ্যাক্টরি পুড়ে ছাঁই।


ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জয়মন্টব ইউনিয়নের ভাকুম এলাকায় অবস্থিত নীলিমা ব্যাগ ট্রেডার্স নামক একটি ফ্যাক্টরিতে। ০১/০৮/২৫ ইং শনিবার সকাল ১০ টায় ফ্যাক্টরির বৈদ্যতিক যোগান (আই পি এস) এর ব্যাটারির শর্টসার্কিট এর কারনে বিষ্ফোরিত হয় ব্যাটারি, আর সেখান থেকে মুহুর্তে আগুন আশেপাশে ছড়িয়ে যায়, ভেতরে থাকা কর্মরত শ্রমিকরা প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে চেষ্টা করলেও ব্যার্থ হয়, কেননা আগুনের তীব্রতা ছিলো ভয়াবহ, পরে গেইটের উপরের একটি ফাঁকা যায়গা দিয়ে শ্রমিকরা প্রান বাঁচিয়ে বেড়িয়ে আসতে সক্ষম হয় এমনটিই জানিয়েছে ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে অপারেটর আকাশ। 


মানিকগঞ্জ জেলার সেনাবাহিনীর একটি টিম সিংগাইর আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে জয়মন্টব এলাকা থেকে তীব্র কালো ধোয়া আকাশে দেখতে পায় তারা, ধোয়ার জের ধরে সেনাবাহিনীর ২০ জন সদস্য'র একটি টিম ঘটনাস্থলে পৌছায় এবং তারা দেখতে পায় ফ্যাক্টরি পুরো যায়গা আগুনে পুড়ছে, এমতাবস্থায় ঘটনাস্থলে পৌছায় সিংগাইর ফায়ার সার্ভিসের একটি টিম। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ ৩০ মিনিটের যৌথ প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় তারা, এমনটিই জানিয়েছে সেনাবাহিনীর সিনিয়র রাউন্ড অফিসার জাহাংগীর আলম।


মালিকপক্ষ থেকে জানা গেছে ২০২০ সালে শুরু হয় নীলিমা ব্যাগ ট্রেডার্স নামক ফ্যাক্টরিটির পদযাত্রা, ২০০ এর অধিক শ্রমিকদের নিয়ে গড়ে উঠা এই ফ্যাক্টরি একটি দুর্ঘটনায় সব পুড়ে ছাঁই, অক্ষত নেই কিছুই। 

এ ব্যাপারে ফ্যাক্টরি মালিক আনিসুল ইসলাম বলেন: ৩২ কোটি টাকা ব্যাংক লোন করে গড়া হয়েছিলো এই ফ্যাক্টরি। ভেতরে থাকা মেশিনারিজ ও অন্যান্য মালামাল সবই পুড়ে ছাঁই হয়ে গেছে, সব মিলিয়ে আনুমানিক ৬০কোটি টাকার পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী মালিকের। 


এই অগ্নীদুর্ঘটনায় নীলিমা ব্যাগ ট্রেডার্স নামক ফ্যাক্টরির শ্রমিকরা অসহায় হয়ে পড়েছে, কেননা  কর্মরত প্রতিষ্ঠান পুড়ে ছাঁই, কিভাবে খাবার ও বাসা ভাড়া দেবে তা নিয়ে চিন্তার ভার, সরকারের কাছে সাহায্য চেয়ে দাবী করেছেন যেনো আগের মতো ফিরে পায় নীলিমা ব্যাগ ট্রেডার্স প্রতিষ্ঠান, তাহলেই কেবল তারা আবার কাজ করতে পারবে এমন বক্তব্য দিতে দেখা গেছে নীলিমা ব্যাগ ট্রেডার্স নামক ফ্যাক্টরির কর্মরত শ্রমিকদের।


ইতিমধ্যে ঘটিনাস্থল পরিদর্শন করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম, তিনি বলেন: খবর পাওয়ার সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই, এবং আমি নিজেও ঘটনাস্থলে পরিদর্শন করি, যেয়ে দেখি নীলিমা ব্যাগ ট্রেডার্স নামক প্রতিষ্ঠান অ-গ্নীকান্ডের স্বীকার হয়েছে, যতটুকু যানা গেছে ইলেক্ট্রিক শর্টসার্কিট এর কারনে এই অগ্নীকান্ড, তবে এ বিষয় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।