সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

ইবিতে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন


রবিউল আলম, ইবি প্রতিনিধি

eshomoy.com || 2025-01-14
ইবিতে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন "ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট" ২০২৫ সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এ কমিটিতে পরিচালক হিসেবে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মু. ওয়ায়েস কুরুনী এবং সহ: পরিচালক হিসেবে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী হাদিউল ইসলাম মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) অনুমোদন দেয় সংগঠনটি। ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট শীঘ্রই তাদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে বলে জানিয়েছেন। সহ: পরিচালক আবু সুফিয়ান বলেন, ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট ২৪ এর আন্দোলনে প্রথম থেকেই মাঠে ছিলো। আন্দোলন চলাকালীন সময়ে কোটা নিয়ে গান তৈরী করে আন্দোলনকারীদের উদ্বুদ্ধ করেন। গনঅভ্যুত্থানকে ধারন করে আন্দোলনে শহীদদের নিয়ে "লাল জুলাই" নামে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে একটি মঞ্চনাটক মঞ্চায়ন করেছে। এভাবে সুস্থ সংস্কৃতি বিকাশে আমাদের কার্যক্রম চলমান থাকবে। নব নিযুক্ত পরিচালক মু. ওয়ায়েস কুরুনী বলেন, আমাদের সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন সংগঠন। "অপসংস্কৃতির উত্তাল তরঙ্গে আমরাই ব্যতিক্রম" এই স্লোগানকে সামনে রেখে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি তাদের কার্জক্রমের মাধ্যমে সারাদেশে ব্যাপক সুনাম অর্জন করে। তিনি আরও বলেন, আগামীতে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুস্থ সংস্কৃতির বিকাশে ২৪-কে ধারণ করে দিগুণ স্পিরিট নিয়ে ২৫ এ এগিয়ে যাবে। উল্লেখ্য, ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট সারাদেশে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। ব্যতিক্রম জোট ২০২৪ সেশনে সারাদেশে প্রায় ৬০ টির অধিক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।