সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : শিক্ষা

বেতাগীতে কোমরে শিকল বেঁধে কলেজ পড়ুয়া শিক্ষাথীকে নির্যাতন


মোঃ সজল মাহমুদ -ইসময় (বেতাগী, বরগুনা প্রতিনিধি)

eshomoy.com || 2022-01-29
বেতাগীতে কোমরে শিকল বেঁধে কলেজ পড়ুয়া শিক্ষাথীকে  নির্যাতন

 

 

 

বরগুনার বেতাগীতে কলেজে পড়ুয়া এক ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী উজ্জ্বল ঢাকী(১৮) উপজেলার কাউনিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বেতাগী থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারের। তবে পুলিশ বলছেন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

 


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের পুলেরহাট বাজার সংলগ্ন মো.আরাফাত নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ওই এলকার বাসিন্দা পরিমল চন্দ্র ঢাকীর ছেলে উজ্জ্বল ঢাকী কিছু টাকা(বিকাশের মাধ্যমে) ধার হিসেবে নেয় । ধারের টাকা দিতে বিলম্ব হওয়ায় গত সোমবার স্থানীয় সাবেক ইউপি সদস্য মো.রাজু মৃধার সহায়তায় ওই ব্যবসায়ী আরাফাত কলেজ পড়ুয়া ছাত্র উজ্জ্বলকে লোহার শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখে।যার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

 


উজ্জ্বলের বাবা পরিমল ঢাকী জানান, যে কারো ধার দেনা থাকতে পারে এজন্য একজন কলেজ পড়ুয়া ছাত্রকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে মারধর করতে  হবে? থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েছি তারাও ব্যবস্থা নিচ্ছে না।  আমরা এর সুষ্ঠু বিচার চাই।

 

 


ভুক্তভোগী কলেজ পড়ুয়া ছাত্র উজ্জ্বল বলেন, আমি বিকাশের মাধ্যমে ব্যবসায়ী আরাফাতের কাছ থেকে টাকা পাঠিয়েছি সত্য ,কিন্তু টাকাটা ভুল নাম্বারে পাঠানো হয়।সে আমার পরিচিত ভাবছি কয়েকদিন পরে দিয়ে দিবো।

 

 

সে আমাকে একা পেয়ে সাবেক ইউপি সদস্যকে সাথে নিয়ে শিকল দিয়ে বেঁধে মারধর করেন।তাছাড়া নির্বাচনের সময় আমার পরিবার ওই ইউপি সদস্যের পক্ষ না করায় আমাদের ওপর ক্ষীপ্ত হয়ে এমন অত্যাচার করেছেন। আমরা সংখ্যালঘু বলে আমাদের সাথে এমন অমানবিক নির্যাতন করলো ! আমাকে ও আমার পরিবারকে সামাজিক ভাবেও হেনস্থা করলো। আমি একজন ছাত্র হিসেবে এর বিচার চাই।

 

 


ব্যবসায়ী আরাফাত হোসেন বলেন, উজ্জ্বল ও তার পরিবার আমার সুপরিচিত এর আগে অনেকবার লেনদেনও করেছে। তবে এইবার টাকা দিতে বিলম্ব করায় আমি ওকে দোকানে বসিয়ে রেখেছি।কে বা কারা উজ্জ্বলকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলো আমার জানা নেই। তবে সাবেক ইউপি সদস্য রাজু মৃধা উপস্থিত ছিলেন।

 

 


সাবেক ইউপি সদস্য রাজু মৃধা বলেন, বিষয়টি একটু দৃষ্টিকটু হয়েছে তবে এ ছাড়া টাকা উঠানোর কোন উপায় ছিলোনা। আপনারা(সংবাদকর্মীরা) বিষয়টি একটু চেপে যেতে পারেন না?  বিষয়টা আমি দেখবো।

 

 


বেতাগী থানার ইন্সপেক্টর(তদন্ত) আবদুস সালাম বলেন,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।