সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : শিক্ষা

২০ জুলাই নয়, এসএসসির ফল প্রকাশ পিছিয়েছে; সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-07-18
২০ জুলাই নয়, এসএসসির ফল প্রকাশ পিছিয়েছে; সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

২০ জুলাই নয়, জুলাইয়ের শেষ সপ্তাহে এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। ফল প্রস্তুতের কাজ এখনও সম্পূর্ণ না হওয়ায় নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, ফল প্রকাশের নতুন চূড়ান্ত তারিখ এখনও নির্ধারণ হয়নি। তবে সব ধরনের প্রস্তুতি শেষ করে চলতি জুলাই মাসের শেষ সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে।

এর আগে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনার কথা জানানো হলেও প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে। পরীক্ষার্থীদের গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।