সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে কায়েস ও রিয়েল সরকার


মোঃ কামরুল হাসান সৈকত, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

eshomoy.com || 2024-03-29
নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে কায়েস ও রিয়েল সরকার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে আল মাহমুদ কায়েস ও সাধারণ সম্পাদক হিসেবে মো রাশেদুল ইসলাম রিয়েল সরকার নির্বাচিত হয়েছেন।


বৃহস্পতিবার (২৮ মার্চ) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৫২ জন সদস্যের কমিটি ঘোষণা করা হয়।


সভাপতি আল মাহমুদ কায়েস তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "আমি চির কৃতজ্ঞ প্রিয় হুসাইন সাদ্দাম ভাই ও প্রিয় শেখ ইনান ভাইয়ের প্রতি। আমার দায়িত্ব আমি যথাযথ পালন করবো। নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে স্মার্ট ও মডেল ইউনিটে পরিণত করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা চাই।"


সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রিয়েল সরকার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "আসলে কিছু অনুভূতি যা ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়।"


উল্লেখ্য, এর আগে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ ৭ বছর পর নতুন কমিটি গঠিত হলো।

দীর্ঘদিন পর কমিটি পেয়ে উচ্ছ্বসিত নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।