সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : শিক্ষা

কারও পুনর্নিরীক্ষার ফলাফল পরিবর্তন হয়নি গুচ্ছে


এম,এস খান - ইসময়

eshomoy.com || 2021-11-28
কারও পুনর্নিরীক্ষার ফলাফল পরিবর্তন হয়নি গুচ্ছে



গুচ্ছ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জানিয়েছেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত গুচ্ছভুক্ত ২০টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ফলাফল পুনর্নিরীক্ষার পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়নি। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা প্রথমবারের মতো অনুষ্ঠিত গুচ্ছভুক্ত পরীক্ষার ফলাফলে গরমিলের অভিযোগ আনেন। আয়োজক কমিটি পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির মুখে ফল পুনর্নিরীক্ষার সুযোগ দেয়।
 

 

 

 

সম্পূর্ণ নির্ভুলভাবে পুনর্নিরীক্ষার ফল দিতেই ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদনকৃতদের উত্তরপত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজ হাতে দেখেছেন। পাশাপাশি বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন উপাচার্যরা। পুনর্নিরীক্ষায় একজন শিক্ষার্থীর ফলও পরিবর্তন হয়নি -  বলেন, মুনাজ আহমেদ।

 

 

 

সেটি বোঝাই যাচ্ছিল, ফল পরিবর্তন হবে না। কেননা, ওএমআর শিটে কারও ভুল হলে সবারই ভুল হবে। ফল দেওয়া হয়েছে সফটওয়্যারের মাধ্যমে। এখানে কোনো সম্ভাবনা ছিল না ভুল হওয়ার। শিক্ষার্থীদের ফোনে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয় চলতি সপ্তাহের মধ্যেই । গুচ্ছের ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়, ৭ নভেম্বর থেকে।

 

 

 

পুনর্নিরীক্ষার আবেদন করেন দেড় হাজারের বেশি শিক্ষার্থী।  ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পুনর্নিরীক্ষার আবেদন করার সুযোগ দেওয়া হয় শিক্ষার্থীদের ২ হাজার টাকার বিনিময়ে ।