সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2024-08-24
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ আব্দুল মতিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এ পরিস্থিতিতে ২৪ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। স্বাভাবিক পরিস্থিতি ফিরলে ক্যাম্পাস পুনরায় খুলে দেওয়া হবে।

এদিকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর প্রতিবাদে সভার ডাক দিয়েছেন সাধারণ শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীরা। 

শনিবার দুপুর ১২টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শহীদ মিনার চত্বরে এ সভা হবে। এতে সব শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।