সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সার্বিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত নারী শিক্ষা উন্নয়ন: তরুণ সাংবাদিক, বির্তাকিক ও উপস্থাপক মোঃ কামরুল হাসান


জান্নাতুল ফেরদৌস ভূঁইয়া

eshomoy.com || 2025-06-12
একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সার্বিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত নারী শিক্ষা উন্নয়ন: তরুণ সাংবাদিক, বির্তাকিক ও উপস্থাপক মোঃ কামরুল হাসান
তরুণ সাংবাদিক উপস্থাপক বিতার্কিক কামরুল হাসান

  • নারী জাতি একটি সফল জাতির মেরুদণ্ড। একটি দেশ তখনই প্রকৃত অর্থে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে, যখন সেই দেশের নারী ও পুরুষ সমভাবে শিক্ষিত হয়। নারী শিক্ষা শুধু একটি মেয়ের ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সার্বিক অগ্রগতির পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন সাংবাদিক বির্তাকিক ও উপস্থাপক মোঃ কামরুল হাসান।

আজ বৃহস্পতিবার (১২জুন) লক্ষ্মীপুর ডিবেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত "নারী শিক্ষার প্রয়োজনীয়তা" শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত হয়ে নারী শিক্ষার দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

তিনি বলেন ,শিক্ষিত মা সন্তানকে নৈতিকতা, শৃঙ্খলা এবং আদর্শে গড়ে তুলতে পারেন। এক শিক্ষিত মা পুরো একটি প্রজন্মকে আলোর পথে পরিচালিত করতে সক্ষম।

এছাড়া নারীরা যদি শিক্ষিত হন, তাহলে তারা কর্মজীবনে যুক্ত হয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন। এতে পরিবার যেমন স্বচ্ছল হয়, তেমনি দেশের অর্থনীতিও শক্তিশালী হয়।

কামরুল আরো বলেন,শিক্ষিত নারী নিজের ও পরিবারের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। শিশুর পুষ্টি, স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ইত্যাদি সম্পর্কে তারা জানেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

তিনি বর্তমান পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান সমাজে নারীরা এক ভয়ানক ধর্ষণ ও ইভটিজিংয়ের শিকার।এই সমস্যা প্রতিরোধের জন্য নারীদের শিক্ষার বিকল্প নাই।শিক্ষিত নারী নিজের অধিকারের ব্যাপারে সচেতন থাকেন এবং বাল্যবিবাহ, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেন।

শিক্ষিত নারীরা প্রশাসন, রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা — সব ক্ষেত্রেই নেতৃত্ব দিতে সক্ষম। বাংলাদেশের অনেক নারী এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

কামরুল নারী শিক্ষার বিরোধী অন্ধকার জগতের বাসিন্দাদের উদ্দেশ্য বলেন,নারী শিক্ষা এখন আর বিলাসিতা নয়, এটি একান্ত প্রয়োজন। নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ ছাড়া কোনো জাতি এগোতে পারে না। তাই আসুন, আমরা সবাই মিলে এই শপথ নিই — "প্রত্যেক শিশুর শিক্ষা নিশ্চিত করবো, নারী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো।"

শিক্ষিত নারী, উন্নত দেশ — এই হোক আমাদের আগামী দিনের শ্লোগান। সেমিনারে উপস্থিত ছিল লক্ষ্মীপুর ডিবেট এসোসিয়েশনের বর্তমান সভাপতি, সেক্রেটারি ও সাবেক কৃতি বির্তাকিকরা ও নারী অধিকার আন্দোলনের লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার প্রমুখ নেতৃবৃন্দ।