সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগতিতে অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার


সবুজ সাহা লক্ষ্মীপুর

eshomoy.com || 2025-10-21
লক্ষ্মীপুরের রামগতিতে অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার
টিকটক নিয়ে বিরোধ নারীর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতিতে আরমিনা বেগম (১৯) নামে অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। আরমিনা ওই এলাকার আবুল কালামের মেয়ে। সে ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এঘটনায় স্বামী মোঃ সমির ও শশুর মনির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে টুমচর গ্রামের মনির উদ্দিনের ছেলে মোঃ সমিরের সাথে আরমিনা বেগমের বিয়ে হয়। গত কিছুদিন আগে সমিরের এক আত্মীয়র বিয়েতে যায় আরমিনা। সেখানে এক ছেলের সাথে মোবাইলে টিকটক করে সে। বিষয়টি নিয়ে আরমিনার সাথে তার স্বামী সমিরের বিরোধ সৃষ্টি হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) এ ঘটনায় অভিমান করে সমিরের বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আরমিনা বেগম। খবর পেয়ে রামগতি থানার পুলিশ গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন জানান, ফেসবুকে টিকটক করাকে কেন্দ্র করে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে। ধারণা করা হচ্ছে এ ঘটনাকে কেন্দ্র করে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে।

এ ঘটনায় স্বামী মোঃ সুমির ও শশুর মনির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।