সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

চব্বিশে ছাত্ররা রক্ত দিয়ে স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে : আদিলুর


eshomoy.com || 2024-12-17
চব্বিশে ছাত্ররা রক্ত দিয়ে স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে : আদিলুর

১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও ২০২৪ সালে এসে দেশের ছাত্ররা বুকের রক্ত দিয়ে এই স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা, স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও কর্মচারীদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আদিলুর রহমান বলেন, ১৯৭১ সালের লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ছাত্ররা ২০২৪ সালে বুকের রক্ত দিয়ে এ স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। ২০২৪ এর চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে। যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ।


তিনি বলেন, গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র-জনতা রুখে দাঁড়িয়েছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র ঐক্য নেতৃত্ব দিয়েছে এবং গণঅভ্যুত্থান ঘটিয়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান হয়েছে। যেন ফ্যাসিবাদ আবার কখনো ফেরত না আসে সেজন্য সংস্কারের চেষ্টা চলছে।


শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


আলোচনা পর্ব শেষে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্বেচ্ছায় রক্তদান করেন এবং কর্মচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।