সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

রাজশাহীতে উজানের ঢলে বিষধর সাপ, আতঙ্কে পানিবন্দি বাসিন্দারা


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-13
রাজশাহীতে উজানের ঢলে বিষধর সাপ, আতঙ্কে পানিবন্দি বাসিন্দারা

রাজশাহীতে উজানের ঢলে বিষধর সাপ, আতঙ্কে পানিবন্দি বাসিন্দারা

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীর পদ্মা নদীতে পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে চরাঞ্চলের অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

পানি বাড়ার সঙ্গে সঙ্গে বসতবাড়ি ও আশপাশের এলাকায় সাপের উপস্থিতি বেড়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। বিশেষ করে পানিতে ঘরবাড়ি ও চলাচলের পথ তলিয়ে যাওয়ায় সাপের আতঙ্কে রয়েছেন অনেকেই। কেউ কেউ নিরাপদ স্থানে গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিচ্ছেন।

রাজশাহীর পবা উপজেলার চরাঞ্চলের কয়েকটি এলাকায় পানিবন্দি মানুষের দুর্ভোগ বেড়েছে। কোথাও কোথাও খাবার ও বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষের মধ্যে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ অবস্থায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পানিতে চলাচলের সময় অন্ধভাবে হাত-পা নাড়াচাড়া না করা এবং সাপ দেখা গেলে সেটিকে ধরার বা কাছে যাওয়ার চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ রয়েছে।