ক্যালেন্ডারের পাতায় সময়টা ২০২২ সালের ০৩ মার্চ । সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর মহান ব্রত নিয়ে ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন।
প্রতিষ্ঠাতা ইরাম সরদার সহ মাত্র কয়েক জন সদস্য নিয়ে শুরু হয় স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন নামক এই স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা। শুরুর দিকে এই যাত্রাপথ খুব একটা মসৃণ ছিল না। কেননা, সদস্যদের প্রত্যেকেই দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষাথী। নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে শুরু হয় অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর প্রয়াস।স্বপ্লছোয়া ফাউন্ডেশন এর মাধ্যমে সখিপুর মাদবর কান্দি তে একটি দুস্থ পরিবার কে সাবলম্বী করা হলো !
ছেলেটা মেরুদণ্ড ভেঙে যাওয়ায় কাজ করতে পারে না ! এই জন্য তাকে একটি দোকান এর ব্যবস্থা করা হয়েছে ! দরিদ্র পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও, কোমলমতি শিশুদের শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি প্রদান, বিভিন্ন দুর্ঘটনায় আহতদের চিকিত্সা সহায়তা দান, গরিব ও অসহায়দের ঔষধ সামগ্রী প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মাহে রমজানে ইফতার সামগ্রী প্রদান, ঈদ উপলক্ষে এতিমখানায় নতুন জামা বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদানসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করছে তারা। সংগঠনটি মানুষ নিয়ে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে স্বদেশ নিয়ে।
ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা সভাপতি ইরাম সরদার বলেন, আমাদের মূল লক্ষ্য সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো।’