সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

এক ঘণ্টায় ৪ শতাংশ ভোট


নারায়ণগঞ্জ প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-16
এক ঘণ্টায় ৪ শতাংশ ভোট

 

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে এর কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা শেষে চলছে ভোটগ্রহণ। তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে থাকা এ সিটিতে এবারও ভোটের লড়াইয়ে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর মূল প্রতিদ্বন্দ্বী হলেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।

 

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটের প্রথম এক ঘণ্টায় (সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত) আইভীর কেন্দ্র ১৬ নম্বর ওয়ার্ডের শিশুবাগ বিদ্যালয়ে চার শতাংশ ভোট কাস্ট হয়েছে। এ বিদ্যালয়টিতে দুটি কেন্দ্র রয়েছে। নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, নারীদের আঙুলের ছাপ মেলাতে কিছুটা দেরি হচ্ছে। তবে কেন্দ্রে প্রচুর ভোটার উপস্থিতি রয়েছে। কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৬৮ জন। এর মধ্যে এক নম্বর বুথে ভোট দিয়েছেন ১২ জন, দুই নম্বর বুথে ১৮ জন, তিন নম্বর বুথে ২১ জন, চার নম্বর বুথে ১৮ জন ও পাঁচ নম্বর বুথে ১৩ জন।

 

এ সিটি করপোরেশনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

 

নির্বাচনে এবার মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ভোটে লড়ছে ১৪৮ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হচ্ছে। এজন্য নারায়ণগঞ্জে ২ হাজার ৯১২টি ইভিএম মেশিন আনা হয়েছে।


ইসি থেকে জানানো হয়, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।