ফরিদপুরে আল মদিনা প্রাইভেট হাসপাতালে সিজার করার সময় নবজাতকের কপাল কেটে ফেলার ঘটনার পর এবার নবজাতকের হাত ভেঙে ফেলার ঘটনা ঘটেছে শহরের আরামবাগ প্রাইভেট হাসপাতালে। এ ঘটনা পরে হাসপাতালটি বন্ধ করে দিয়েছে প্রশাসন।
১৯ জানুয়ারি (বুধবার) দুপুর ১২টায় জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসপাতালটিতে অভিযান পরিচালনা করেন।
এ সময় হাসপাতালটিতে ডাক্তার ও পর্যাপ্ত নার্স না থাকা এবং অপ্রশিক্ষিত নার্স দিয়ে হাসপাতালের কার্যক্রম পরিচালনা করার অভিাগের হাসপাতালটির সকল কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছেন।
সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, যেসব প্রাইভেট হাসপাতালে অনিয়ম রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।