সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : জাতীয়

যৌতুক দিতে না পারায় স্বামীর নির্যাতনের স্বীকার গৃহবধূ


মোঃ তাজুল ইসলাম -ইসময় (আমতলী,বরগুনা প্রতিনিধি)

eshomoy.com || 2022-01-23
যৌতুক দিতে না পারায় স্বামীর নির্যাতনের স্বীকার গৃহবধূ

 

 

 

আমতলীতে স্বামীর নির্যাতনের শিকার হয়ে তিন সন্তানের জননী তানিয়া বেগম (৩০) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর ভাই।

 

 

হাসপাতালে ভর্তি গৃহবধূ জানান, উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামের রাসেল ফকির তাকে যৌতুক ও বাবার বাড়ির সঙ্গে সম্পর্ক থাকার অজুহাতে প্রায়ই মারধর করে। ১০ বছর আগে সাধ্যমতো যৌতুক দিয়ে তাদের বিয়ে হয়। এরই মধ্যে তাদের তিন সন্তানের জন্ম হয়।

 

 

 

বড় ছেলে তরিকুল ইসলাম (৮), মেঝ ছেলে তাওরাত ইসলাম (৪), ছোট ছেলে তাসাদ ইসলামের বয়স ছয় মাস। বিয়ের পর থেকে স্বামী রাসেল বিভিন্ন অজুহাতে তার বাবার বাড়ি থেকে আরও যৌতুকের দাবি করে না পাওয়ায় তাকে মারধর করে অনেকবার বাবার বাড়িও পাঠিয়ে দিয়েছিল।

 

 

গতকাল শনিবার সকাল ৯ টার দিকে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। অভিযুক্ত স্বামী রাসেল ফকির জানান, তার স্ত্রী তানিয়া বেগম তার মাকে মারধর করায় তানিয়াকে নিতে মারধর করেছেন। তানিয়া তাকে মিথ্যা অজুহাতে ফাঁসানোর চেষ্টা করছেন।