সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

পৌরসভার ময়লা ফেলা হচ্ছে ইউনিয়নে


মাদারীপুর প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-26
পৌরসভার ময়লা ফেলা হচ্ছে ইউনিয়নে

 

 

 

ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভার ময়লা-আবর্জনা ৪ বছরের বেশি সময় ধরে ফেলা হচ্ছে মোস্তফাপুর ইউনিয়নে। ময়লার এই ভাগাড় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে হওয়ায় দুর্গন্ধে চরম বিড়ম্বনায় যাত্রী-চালক। পৌরসভা প্রতিষ্ঠার ১৪৬ বছরেও ময়লার ভাগাড় নির্মাণ করতে না পারা কর্তৃপক্ষের ব্যর্থতাই বলে মনে করেন স্থানীয়রা। 


সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে কথা বলে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে প্রতিদিন অন্তত ত্রিশ হাজার মানুষ বিভিন্ন যানবাহনে যাতায়াত করেন। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপর ইউনিয়নের বড়মেহের এলাকায় প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা নিয়ে আসা হচ্ছে এখানে। চার বছরেরও বেশি সময় ধরে ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীদের পাশাপাশি যাত্রী ও চালক।


এখান থেকে ময়লা-আবর্জনা সরাতে বার বার তাগিদ দিলেও কোনো সমাধান পাননি বলে অভিযোগ ইউনিয়নবাসীর। আর সড়কে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা চলাচলকারী যাত্রী ও চালকদের।


বরিশাল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের যাত্রী ভোলা সাহা বলেন, ব্যবসায়ীক কাজে মাসে দুই থেকে তিনবার ঢাকা যাতায়াত করি। কিন্তু মোস্তফাপুর এলাকায় আসলেই বমি চলে আসে। ময়লা-আবজর্নার দুর্গন্ধে অতিষ্ঠ সবাই। ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে দ্রুত এগুলো অপসরণ করা উচিত।


মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ জানান, পৌরসভার জায়গা সংকটের কারণেই অন্যত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এজন্য সরকারের কাছে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। আশা করছি, চলতি বছরেই সরকার থেকে জাগয়া ও অর্থ পেলে শিগগিরই এই সমস্যার সমাধান মিলবে। পৌর মেয়র বলছেন, ২০২২ সালের মধ্যেই মিলবে সমস্যার সমাধান।