সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : জাতীয়

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা: আহত ৪, একজনের কারাদণ্ড


গাজীপুর প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-02-18
ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা: আহত ৪, একজনের কারাদণ্ড

 

 

 

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছে স্থানীয় কয়েক ব্যবসায়ীসহ দুর্বৃত্তরা। হামলায় শ্রীপুর ভূমি অফিসের চার কর্মচারী আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে আটক একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।


১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় শ্রীপুরের বরমী বাজারের পল্টন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 
সরকারি কাজে বাধা দেওয়ায় বরমীর পাঠানটেক এলাকার মৃত আব্দুল্লাহ আল বাকীর ছেলে নাঈম সরকারকে (২২) সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
 
আহতরা হলেন শ্রীপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মঞ্জুরুল ইসলাম, নাজমুল ইসলাম, রোকনুজ্জামান ও চালক মামুন হোসেন। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
 

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার জানান, গাজীপুর জেলা পাট অধিদফতরের পরিদর্শক ফাইজুল্লাহকে নিয়ে বরমী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। বাজারের পল্টন মোড়ে গাড়ি থেকে নামার পরই জামান অ্যান্ড ব্রাদার্সের মালিক ব্যবসায়ী জামান ভূঁইয়া, আব্দুস সালাম এবং চাল ব্যবসায়ী ওয়াহিদের নেতৃত্বে ব্যবসায়ী ও কর্মচারীদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালানো হয়। এতে ভূমি অফিসের চারজন কর্মচারী আহত হন। এ সময় পুলিশ নাঈম সরকারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
 
 
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) নাঈমকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।