সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : জাতীয়

বিপুল পরিমানে মাদকসহ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ২


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-02-18
বিপুল পরিমানে মাদকসহ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ২

 

 

 

ভারতের ত্রিপুরা সিমান্তবর্তী এলাকা থেকে পাচারের সময় ৯২ কেজি গাঁজাসহ জুবাইদ (২৮) ও রুবেল (২৬) নামে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ।


১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) ভোররাতে উপজেলার চম্পকনগর পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।


অভিযান সম্পর্কে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে চম্পকনগর পুলিশ ফাঁড়ির সামনে অবস্থায় নেয় পুলিশ। এ সময় গাঁজা বহনকারী পিকআপ ভ্যানটি পুলিশি চেকপোস্টে আসার পর পুলিশ তল্লাশি চালায়। এ সময় পিকআপ ভ্যানের চালক ও সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী, গাড়ির বডির নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৪৬টি প্যাকেটে ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’