সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : জাতীয়

ইইউর পর্যবেক্ষক দলকে নির্বাচনের প্রস্তুতি জানাল - ইসি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-22
ইইউর পর্যবেক্ষক দলকে নির্বাচনের প্রস্তুতি জানাল - ইসি
ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দল আজ সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে রিকার্ডো সেলেরির (জ্যেষ্ঠ নির্বাচন বিশেষজ্ঞ) নেতৃত্বাধীন আট সদস্যের ইইউ প্রতিনিধিদল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রথমে ইসি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন

ইসি দলের নেতৃত্বে ছিলেন এক যুগ্ম সচিব পরে ইইউর এই বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে আরেক দফা বৈঠক করেন

বৈঠকগুলোতে আগত ইইউ বিশেষজ্ঞ দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনকে ঘিরে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা

ইইউর এই বিশেষজ্ঞ দল প্রাক্-নির্বাচনী প্রস্তুতি, পরিবেশ, অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে একটি প্রতিবেদন ইইউকে দেবে সেই প্রতিবেদনের ভিত্তিতে ইইউ সিদ্ধান্ত নেবে, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাবে কি না

তবে বৈঠক শেষে ইইউ প্রতিনিধিদলের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি