সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

‘কোথাও অবৈধ গ্যাস সংযোগ রাখা হবে না’: তিতাস ব্যবস্থাপনা


নারায়ণগঞ্জ প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-05
‘কোথাও অবৈধ গ্যাস সংযোগ রাখা হবে না’: তিতাস ব্যবস্থাপনা

 

 

 

ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের কোথাও অবৈধ গ্যাস সংযোগ রাখা হবে না বলে জানিয়েছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হারুন অর রশিদ মোল্লা।


৫ মার্চ (শনিবার) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গোকুলদাসের বাগ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


তিতাসের এমডি আরও জানান, অবৈধ সংযোগের কারণে প্রচুর পরিমাণে গ্যাস চুরি হওয়ায় সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকে গ্যাস আমদানি করায় দেশের জ্বালানি খাতে লোকসান গুনতে হচ্ছে। তাই তিতাসের আগের ভাবমূর্তি ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে রাজধানী ঢাকা শহরকে অবৈধ গ্যাস সংযোগ থেকে মুক্ত করা হবে।


দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কাজ চলছে জানিয়ে তিতাসের এমডি বলেন, অবৈধ গ্যাস ব্যবহারকারীরা যাতে পুনরায় সংযোগ স্থাপন করতে না পারে সেজন্য মূল পয়েন্টগুলো নজরদারি করা হবে। অবৈধ সংযোগ প্রদানের কাজে তিতাসের কেউ জড়িত থাকলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। পাশাপাশি দালাল চক্রের কেউ চিহ্নিত হলে তাদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক।


টানা পঞ্চম দিনের অভিযানে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গোকুলদাসের বাগ এলাকায় আর‍ও তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কতৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পাইপ, রাইজার ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।


এর আগে গত চারদিনে বন্দর উপজেলার ধাম গড় ও গোকুলদাসের বাগ এলাকায় টানা চারদিনের অভিযানে ১০ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কতৃপক্ষ।