সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : জাতীয়

জাটকা ধরতে গিয়ে ইলিশ ধ্বংস করে ফেলেছে - মৎস উপদেষ্টা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-01
 জাটকা ধরতে গিয়ে ইলিশ ধ্বংস করে ফেলেছে - মৎস উপদেষ্টা
টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ফরিদা আখতার।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাটকা ধরতে গিয়ে তারা ইলিশ ধ্বংস করে ফেলেছে। এছাড়া ইলিশের রাস্তাগুলো ভরাট হয়ে গেছে। এ কারণেই এ বছর আমরা কম ইলিশ পেয়েছি।

বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

ফরিদা আখতার বলেন, ‘আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম, তাতে সফলতা এসেছিল। এতে করে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছিল। এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন ব্যবহার করবে।’

 

তিনি আরও বলেন, ‘ইলিশ কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জাল। সে কারণে এ বছর আমরা আরও বেশি সতর্ক থাকব। আশা করছি, এবার কিছুটা হলেও বেশি ইলিশ রক্ষা করতে পারব।’

  

এ সময় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ডের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান।

 

প্রতি বছরের মতো এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা আসছে। আগামী ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।