সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন 


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-07
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন 

 

 

 

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


৭ মার্চ (সোমবার) বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।


৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ‘এক্সপো’তে অয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। প্রধানমন্ত্রীর পাঁচ দিনের এই সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসী ব্যবসায়ীরা। এই সফরের মধ্য দিয়ে দু-দেশের সম্পর্ক উন্নয়নসহ নানান সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করছেন তারা।


সবশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আমিরাত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ তিন বছর পর আবারও আমিরাত সফর করতে যাচ্ছেন তিনি। এছাড়া সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, বিমান ও সামুদ্রিক সংযোগ নিরবচ্ছিন্ন করা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। স্বাক্ষর হতে পারে ৪-৫টি সমঝোতা স্মারক। ৫ দিনের সফর শেষে ১২ মার্চ প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।


এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমিরাত সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বন্দর, শিল্প পার্ক, এলএনজি টার্মিনাল, পাওয়ার প্ল্যান্ট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন দুবাইয়ের ব্যবসায়ীরা। তেমনি এবারের সফরেও গুরুত্ব দেওয়া হচ্ছে চারটি বিষয়ে।


মন্ত্রিপরিষদের সদস্য, এফবিসিসিআইয়ের প্রতিনিধি ও বিভিন্ন খাতের ব্যবসায়ীসহ প্রায় ৫০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী।