সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ঢাকা

মিরপুরে টিসিবির লাইনে মর্মান্তিক দুর্ঘটনা, দেয়াল ধসে নিহত ২


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-07-28
মিরপুরে টিসিবির লাইনে মর্মান্তিক দুর্ঘটনা, দেয়াল ধসে নিহত ২

রাজধানীর মিরপুরে টিসিবির ভর্তুকিমূল্যের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি পুরোনো সীমানা প্রাচীর ধসে পড়ার ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনাটি মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের এলাকায় ঘটে।

পুলিশ জানায়, টিসিবির পণ্য সংগ্রহের জন্য অনেক মানুষ লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ কলেজের পুরোনো দেয়াল ধসে পড়ে এবং কয়েকজন দেয়ালচাপা পড়েন। স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা দ্রুত আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে দেয়ালটি ধসে পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে তদন্তের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।