সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট সহ,নৌ ও বিমানবাহিনীর যোগদান


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-18
 বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট সহ,নৌ ও বিমানবাহিনীর যোগদান
সংগৃহীত ছবি

রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী বিমানবাহিনী

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক বার্তায় তথ্য জানানো হয়েছে

 

এতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট ছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী

 

এদিকে, ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে তাদের ৩০টি ইউনিট কাজ করছে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে

 

এর আগে দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের পর থেকে ফ্লাইট রেডারে বন্ধ দেখাচ্ছে বিমান চলাচল

 

আগুনের কারণে এরই মধ্যে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে

 

বিমানবন্দরের একটি সূত্র জানায়, অগ্নিকাণ্ডের কারণে শাহজালালে সব ধরণের বিমান ওঠানামা বন্ধ রয়েছে ঢাকাগামী কিছু ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করবে

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌ বিমানবাহিনী

 

যেই সেকশনে আগুনের ঘটনা ঘটেছে সেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয় বলেও জানান তিনি