সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

এবার আন্তর্জাতিক কার্ডেই কেনা যাবে বিমানের টিকিট


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-19
এবার আন্তর্জাতিক কার্ডেই কেনা যাবে বিমানের টিকিট
ফাইল ছবি।

বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য দেশে কার্যরত এয়ারলাইনসগুলোর টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়

কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবাসিক বাংলাদেশি নাগরিকরা এখন তাদের আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বাংলাদেশেই এয়ারলাইনসের টিকিট কিনতে পারবেন এতে যাত্রীরা প্রতিযোগিতামূলক দামে টিকিট কেনার সুযোগ পাবেন এবং লেনদেনে জটিলতাও কমবে

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, টিকিট বিক্রির পুরো অর্থ অবশ্যই অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে হবে, যাতে বৈদেশিক মুদ্রার আয় সঠিকভাবে দেশে নথিভুক্ত হয় ট্রাভেল এন্টাইটেলমেন্টের আওতায় ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কেনার পর কার্ডে ঠিক ব্যবহৃত টাকার পরিমাণ পর্যন্ত পুনরায় রিফিল করারও সুযোগ দেওয়া হয়েছে তবে রিফিল করার আগে এডি ব্যাংক নিশ্চিত করবে যে টিকিট কেনার অর্থ সম্পূর্ণভাবে তাদের মাধ্যমে গৃহীত হয়েছে

পরিপত্রে আরো জানানো হয়েছে, টিকিট বিক্রির আয় এয়ারলাইনগুলোর বৈদেশিক মুদ্রা (এফসি) অ্যাকাউন্টে জমা করা যাবে

বিদেশি মালিকানাধীন এয়ারলাইনসগুলো প্রয়োজনে এনক্যাশ ছাড়াই হিসাবের অর্থ বিদেশে পাঠাতে পারবে তবে দেশীয় এয়ারলাইনসগুলোর ক্ষেত্রে সংগৃহীত বৈদেশিক মুদ্রা টাকায় রূপান্তর করতে হবে

বাংলাদেশ ব্যাংক বলেছে, আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অন্যান্য নিয়ম আগের মতোই বহাল থাকবে এবং এডি ব্যাংকগুলোকে নিয়মিতভাবে লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে নতুন এই উদ্যোগ বিদেশগামী যাত্রীদের টিকিট কেনায় স্বচ্ছতা, ন্যায্য মূল্য সুবিধা বাড়াবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক