সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : জাতীয়

অবশেষে আলাদা সচিবালয় পাচ্ছে বিচার বিভাগ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-20
অবশেষে আলাদা সচিবালয় পাচ্ছে বিচার বিভাগ
সংগৃহীত ছবি

অবশেষে আলাদা সচিবালয় পাচ্ছে বিচার বিভাগ মন্ত্রণালয় থেকে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের অনুমোদন মিলেছে, যা থাকবে উচ্চ আদালতের অধীনেআগামী সপ্তাহেইসুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫এর গেজেট জারি করা হবে

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাব নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইন উপদেষ্টা . আসিফ নজরুল

 

এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

 

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আসেন আইন উপদেষ্টা তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের গত ২০-৩০ বছরের আকাঙ্ক্ষা পূরণ হবে আজকে আমরা মাসদার হোসেনের মামলার রায় পরিপূর্ণ বাস্তবায়ন করে বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার শেষ ধাপ সম্পন্ন করলাম

 

বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করার দাবিতে ১৯৯৫ সালে মামলা করেন বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাসদার হোসেন তার সহকর্মীরা ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার চূড়ান্ত রায় দেন

 

সেই রায়ের ২৬ বছর পর বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার পদক্ষেপে সরকারের অনুমোদন পাওয়া গেল