সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

গণভোটের তারিখ নিয়ে, রাষ্ট্রপতির সঙ্গে সিইসি নাসির উদ্দিনের সাক্ষাৎ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-10
গণভোটের তারিখ নিয়ে, রাষ্ট্রপতির সঙ্গে সিইসি নাসির উদ্দিনের সাক্ষাৎ
ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সাক্ষাৎ শেষে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

বুধবার (১০ ডিসেম্বর) বঙ্গভবনে দুপুর ১২টায় সাক্ষাৎ হবে তাদের মধ্যে

 

এর আগে গত সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য বঙ্গভবনে চিঠি দেয় নির্বাচন কমিশন

 

এরইমধ্যে তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন প্রথমবারের মতো আওয়ামী লীগকে ছাড়াই জাতীয় নির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন জুলাই মাসের গণঅভ্যুত্থানে দলটির পতন পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে তাদের নিবন্ধন স্থগিত রয়েছে এতে নৌকা প্রতীক ব্যালট পেপারে থাকছে না

 


নিবন্ধন স্থগিত থাকায় দলটির নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগও থাকছে না এবারের নির্বাচনে যুক্ত হচ্ছে প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন

 

পাশাপাশি কোনো দল জোটবদ্ধ হলেও অন্য দলের প্রতীকে ভোট করার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৩ কোটি ভোটার সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে