সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : জাতীয়

পদ্মা সেতু দেখার ইচ্ছা পূরণ করলেন বাবা মৃত্যুর আগে 


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-06-01



পদ্মা সেতু দেখার ইচ্ছা পূরণ করলেন বাবা মৃত্যুর আগে 

 


লিভারের জটিল রোগে আক্রান্ত মুমূর্ষু এক তরুণ তার বাবার কাছে জীবনের শেষ ইচ্ছা হিসেবে পদ্মা সেতু দেখতে চেয়েছিলেন। আবদার মেনে আইসিইউ-সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স ভাড়া করে ছেলেকে পদ্মা সেতু দেখতে নিয়ে যান বাবা।


বুধবার (০১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্টে এ ঘটনার বর্ণনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।


নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিমন্ত্রী লেখেন, ‘পদ্মা সেতু কারও কাছে স্বপ্নের, কারও কাছে গর্বের, কারও কাছে প্রেরণার, কারও কাছে দৃঢ় সংকল্প, কিন্তু কারও কাছে জীবনের অন্তিম ইচ্ছা। গত বুধবার লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে আইসিইউতে থাকা এক তরুণ তার পিতার কাছে ইচ্ছা প্রকাশ করেছে পদ্মা সেতু দেখার। কারণ আপনার-আমার মতো সেও সংবাদে দেখেছে: বিশ্বের অন্যতম অত্যাধুনিক স্থাপনার সেতু হিসেবে নান্দনিক সৌন্দর্যের আলোকরশ্মি ছড়ানো ‘পদ্মাসেতু’ চালু হচ্ছে শিগগিরই। কিন্তু ততদিনে জীবনের আলো নিভে যেতে পারে তার। হাসপাতালের আইসিইউতে শুয়ে মৃত্যুপথযাত্রী সন্তান তাই বাবা-মার কাছে শেষ আবদার হিসেবে বলেছে: মৃত্যুর আগে নিজের চোখে পদ্মাসেতু দেখতে চায় সে।’


নসরুল হামিদ লেখেন, ‘সন্তানের শেষ ইচ্ছা পূরণের জন্য আইসিইউ-সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স ভাড়া করেন পিতা। এরপর সেই অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যান পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। অ্যাম্বুলেন্সে শুয়েই পদ্মা সেতু দেখলো অসুস্থ ছেলেটি।’


প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘কী বলবেন এই ঘটনাটিকে? শুধুই কী কোনো তরুণের অন্তিম ইচ্ছা? নাকি গর্বিত বাংলাদেশকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা? হয়তো তার কাছে শেষবারের মতো বেঁচে থাকার প্রেরণার কারণও হতে পারে শত প্রতিকূলতা ডিঙিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো এই পদ্মা সেতু।’


তিনি আরও বলেন, ‘এই সেতু বাঙালি জাতিকে যেভাবে বিশ্বের বুকে গর্বিত করেছে, মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা দিয়েছে, জুগিয়েছে সাহস ও উন্নত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়; ঠিক তেমনি আজ প্রতিটি সচেতন মানুষের মনে দৃপ্ত সাহস সঞ্চার করে এবং শত চ্যালেঞ্জ মোকাবিলা করে জয়ী হওয়ার অনুপ্রেরণার প্রতীকেও পরিণত হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। জয় বাংলা!’


উল্লেখ্য, গত ২৪ মে বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুন যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে পদ্মা নদীর নামে এ সেতুর নামকরণ হবে বলেও জানান তিনি।


২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন বলে জানান কাদের।


পরে গত রোববার (২৯ মে) রাতে ‘পদ্মা সেতু’ নামকরণ করে গেজেট প্রকাশ করে সরকার।