সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : জাতীয়

শোক দিবসের ব্যানারে বঙ্গবন্ধু ছাড়া অন্য কারো ছবি থাকবেনা 


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-31 12:10:30
শোক দিবসের ব্যানারে বঙ্গবন্ধু ছাড়া অন্য কারো ছবি থাকবেনা 

 

 

 

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ব্যানার ও পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে ব্যানারের নমুনা তৈরি করে সব দফতর ও সংস্থায় পাঠানো হবে। দফতর ও সংস্থা তা অনুসরণ করবে। ৩০ জুলাই (শনিবার) এ সংক্রান্ত এক আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের সব দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেয়া হয়।


নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দফতর, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। মন্ত্রণালয়ের দুই বিভাগ ও আওতাধীন অধিদফতর, সংস্থা, দফতরগুলোর পক্ষে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ সময় দুই বিভাগের যুগ্ম সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা, দফতর ও সংস্থাপ্রধানসহ অনধিক পাঁচজন উপস্থিত থাকবেন।


জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা তথ্য অফিসারের সঙ্গে যোগাযোগ করে পোস্টার সংগ্রহ ও প্রচারের ব্যবস্থা করবে। যাদের এলইডি রয়েছে তারা এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবে। দৃশ্যমান স্থানে ব্যানার টানাতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা আগস্ট মাসজুড়ে কালো ব্যাজ ধারণ করবেন।


এ ছাড়া ওই দিন দোয়া, মোনাজাত, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা পাঠ, কুইজ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।