সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

হত্যার পর গুম হওয়া পোশাক শ্রমিক জোসনাকে জীবিত উদ্ধার


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-02 16:47:00
হত্যার পর গুম হওয়া পোশাক শ্রমিক জোসনাকে জীবিত উদ্ধার

মিরপুরে শ্রমিক আন্দোলনে ‘‘হত্যার পর গুম’ হওয়া পোশাকশ্রমিক জোসনা বেগমকে রাজধানীর পল্লবী এলাকা থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বুধবার (১ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোসনা বেগমকে ঢাকার পল্লবীর কালশী এলাকা থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন-বড়াইগ্রামে পুলিশ সদস্যেরে বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

র‍্যাব জানায়, গত মঙ্গলবার (৩১ অক্টোবর) মিরপুরের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জোসনা নামে এক কর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। হত্যা ও গুজবকে কেন্দ্র করে বুধবার (১ নভেম্বর) কর্মীদের আন্দোলন দিনভর চলতে থাকে।

পরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে র‌্যাব। এ সময় শ্রমিকরা জোসনা বেগমকে হত্যা করে তার মরদেহ গুম করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পরে অভিযান চালিয়ে পোশাক কারখানার শ্রমিক জোসনা বেগমকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন- নেশার টাকার জন্য মাকে হত্যা, ফরিদপুরে ছেলের যাবজ্জীবন

র‍্যাব-৪ কোম্পানি কমান্ডার এ বি এম মুজাহিদুল ইসলাম বলেন, জোসনা বেগম আহত হয়েছেন, এটা সত্য। তবে তাকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে। এটা সম্পূর্ণ গুজব।

ইসময়/একে/এমআরএম