সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : জাতীয়

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বেড়া নির্মাণ করল প্রতিপক্ষ


সাখাওয়াত হশেন-ফরিদপুর জেলা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-13 20:22:45
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বেড়া নির্মাণ করল প্রতিপক্ষ

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর ভেঙ্গে দিয়ে বেড়া নির্মাণ করে দেয় মাতুব্বরেরা এবং তাদের টয়লেট ও টিউবওয়েল বন্ধ করে দেয়। এমনই এক অমানবিক ঘটনা ঘটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ গ্রামে। এমনই অভিযোগ করেন ভুক্তভোগী বৃদ্ধা মোস্তফা শিকদার।

বৃদ্ধা মোস্তফা সিকদার জানান, '৪০ বছর যাবত টিউবওয়েল স্থাপন, টয়লেট, রান্না ঘর সহ আমি ভোগ দখল করে আসছি। এলাকার মাতুব্বরেরা আপোষ মীমাংসাও করে দিয়েছে।প্রতিপক্ষ আমার আপন ভাই সরোয়ার শিকদার লোক ভাড়া করে এনে হঠাৎ আজ রবিবার (১২ নভেম্বর) দুপুরে আমার রান্নাঘর ভেঙ্গে দিয়ে দেশীয় অস্ত্রের মুখে আমাদের ভয় দেখিয়ে আমার খুটি দিয়েই টিনের বেড়া নির্মাণ করে দিয়েছে।

আরও পড়ুন-শাজাহানপুর অবরোধে মহাসড়ক জামায়াতের দখলে

আমরা তাদের ভয়ে ঘর থেকে বের হতে পারি নাই। আমাদের টয়লেট বন্ধ করে দিয়েছে, খাবার পানি টিউবওয়েল বন্ধ করে দিয়েছে। এখন আমরা মানবতার জীবন- যাপন করছি। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দিয়েছি।

এদিকে প্রতিপক্ষ সরোয়ার শিকদারকে না পেয়ে তার স্ত্রী মমতাজ বেগমের সঙ্গে কথা হলে তিনি আজকে ঘর ভেঙ্গে প্রাচীন নির্মাণের কথা স্বীকার করে বলেন, ' আমাদের দলিল আছে, মিউটেশন আছে। তা সত্ত্বেও তারা শুধু মামলা করেন। আপনারা দলিল পর্চা দেখে আমাদের বিচার করে দেন আমরা মেনে নিব। টিউবওয়েল ও টয়লেট সারাতে বহুবার সময় দেওয়া হয়েছিল এরা না সরানোর জন্য আমরা আজ মাতুব্বরদের নিয়ে বেড়া দিয়েছি।'

এ বিষয়ে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম সাংবাদিক দের জানান,  'এখনো আমি কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নিব।'

আরও পড়ুন-মদনে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অন্যদিকে এ ঘটনায় ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন,  'এমন ঘটনা করলে অবশ্যই অমানবিক অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'

 

 

ইসময়/এনআই/এমআরএম