সাভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল পৌনে ৩ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে হেমায়েতপুর এলাকার কাছে আরিচামুখী লেনে এ দূর্ঘটনা ঘটে।
আরও পড়ুন- চট্টগ্রাম ১৬ টি আসনে কারা হচ্ছেন নৌকার মাঝি!
এ সময় সঙ্গে থাকা তার স্বামীও আহত হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম আফসানা আক্তার। তিনি ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরায় কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে।
তার গ্রামের বাড়ি বরিশালের কাউনিয়া থানার হবিনগর এলাকায়। তার স্বামীর নাম আব্দুল করিম খান। তিনি পটুয়াখালী জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, স্বামী ও স্ত্রী দুজনে স্কুটিতে (মোটরসাইকেল) করে আরিচামুখী সড়কে যাচ্ছিলেন। সেখানে পেছন থেকে দ্রুতগামী সেলফি পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। তখন নারী পুলিশ সদস্য সড়কেই প্রাণ হারান এবং তার স্বামী গুরুতর আহত হন।
এঘটনায় সাভার থানাধীন ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, নিহত নারী এপিবিএন সদস্য। তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে হাইওয়ে থানা পুলিশ। তার সাথে তার স্বামীও ছিলেন।
আরও পড়ুন- দীঘিনালায় ইয়ুথ গ্রুপ গঠন সম্পর্কে আলোচনা সভা
তারা স্কুটিতে নবীনগরের দিকে যাচ্ছিলেন। তবে মোটরসাইকেল কে চালাচ্ছিল এখনো তা জানা যায়নি। প্রাথমিক ধারণা তাদের মোটরসাইকেলের পেছনে সেলফি পরিবহনের বাস ধাক্কা দিলে তারা পরে যায়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। ঘাতক চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
ইসময়/এসআই/এমআরএম