সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

ভয় দিয়ে নয়, বিনয় দিয়ে জয় 'পলক'


ইমাম হোসাইন পিন্টু - নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-28 19:30:15
ভয় দিয়ে নয়, বিনয় দিয়ে জয় 'পলক'

আপনারা আমাকে মাত্র ২৬ বছর বয়সে এই সিংড়া আসন থেকে নির্বাচিত করেছিলেন। ২০০৬ সালে আমি যখন প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চাই তখন আমার বয়স ছিলো মাত্র ২৬ বছর।

সে সময় সিংড়ার পাঁচ লক্ষ মানুষের দায়িত্ব আপনারা আমার ওপর অর্পণ করেছিলেন। যে ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে আপনারা আমার উপর আস্থা রেখেছিলেন, আমি তার কতটুকু প্রতিদান দিতে পেরেছি সেই বিচারের ভার আপনাদের কাছেই রাখতে চাই। 

আরও পড়ুন- জামিন না দেওয়ায় বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে পর পর তিনবার এবং সর্বমোট পাঁচবার আমাকে মনোনয়ন দিয়েছেন। প্রতিটি নির্বাচনে আপনাদের শ্রম-মেধা-ত্যাগ-অবদানের ফলে ভোটের ব্যবধান প্রতিবারই বৃদ্ধি করতে পেরেছি।

আমরা যেরকম প্রায় ৫০ হাজার ভোটে নৌকাকে বিজয়ী করে  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছিলাম, তার প্রতিদান আমাদেরকে উন্নয়ন উপহার দিয়ে ফিরিয়ে দিয়েছেন।

আজকে আমার চলনবিলের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার পাকা রাস্তা করে দিয়েছেন, ৩৫০ কিলোমিটার খাল খনন করে দিয়েছেন, শতভাগ পরিবারকে বিদ্যুতের আলোতে আলোকিত করেছেন, শান্তি-শৃঙ্খলা-নিরাপত্তা উপহার দিয়েছেন। 

আরও পড়ুন- রাস উৎসব থেকে দুই নাতি ফিরলেও ফিরলেন না দাদা

বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হাত থেকে আমাদের সিংড়ার পাঁচ লক্ষ মানুষকে নিরাপদ রাখতে হবে। তার জন্য আমাদের সবাইকে প্রতিটি পাড়া-মহল্লা-ওয়ার্ডে দুর্গ গড়ে তুলতে হবে, যাতে সিংড়ার একজন মানুষকেও তারা একটি ফুলের টোকাও না দিতে পারে।

'ভয় দিয়ে নয়, বিনয় দিয়ে জয়' এই নীতিতে আমরা আগামী নির্বাচন এবং আগামীদিনের সংগঠন আমরা গড়ে তুলতে চাই। আমার বিশ্বাস সিংড়ার মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত, শুধু আমাদের একটিবার তাদের কাছে ভোটটা চাইতে হবে। তা না হলে তারা হয়তো আসবে, কিন্তু মনে আনন্দ নিয়ে আসবে না। 

নাটোরের সিংড়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে মনোনয়ন পত্র উত্তোলন শেষে দোয়া অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ্ব জুনাইদ আহমেদ পলক এমপি এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক বিন্দু উপস্থিত ছিলেন 

 

 

ইসময়/এনআই/এমআরএম