সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

ফরিদপুরের ভাঙ্গায় ১ যুবকের লাশ উদ্ধার


মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি

eshomoy.com || 2023-12-08 16:32:45
ফরিদপুরের ভাঙ্গায় ১ যুবকের লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় এক যুবকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

আরও পড়ুন- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সম্পদ বেড়েছে ১১ গুণ

ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৮ টায়  ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণ পাড় বাস স্ট্যান্ডের কুমার নদের উপর জোড়া সেতুর নিচে। নিহত ছাত্র পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার পাঁচ কাইচাইল গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস(২০)। 

নিহত সৌরভ নগরকান্দা কলেজের ডিগ্রির প্রথম বর্ষের ছাত্র ছিলেন বলে সূত্রে জানা যায়। এ তথ্যের বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার পুলিশ।

আরও পড়ুন- পীরগঞ্জে কৃষি খাস জমিতে ভূমিহীনদের অভিগম্যতা বিষয়ক সেমিনার

নিহতের (সৌরভের) চাচা অমল বিশ্বাস জানান, সৌরভ গতকাল বৃহস্পতিবার সকালে একটা কাজের জন্য ঢাকায় গিয়েছিল। ঢাকা থেকে সন্ধায় বাসে বাড়ির দিকে রওনা হন। ভাঙ্গা বাস স্ট্যান্ডে নামার পরে মোবাইলে কথা তার সঙ্গে। এরপরে ওর মোবাইল ফোন বন্ধ থাকায় আর কথা হয়নি।

আরও পড়ুন- নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

পরে অনেক রাত হলে বাড়ির না ফিরলে আমাদের সন্দেহ হয়। আমরা ভাঙ্গা এসে অনেক খোঁজাখুঁজি করে রাতেই থানায় শরণাপন্ন হই। আজ (৮ ডিসেম্বর) সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড ব্রীজের নিচে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমার ভাতিজার লাশ শনাক্ত করি। আমার ভাতিজাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তার মাথায় ও পায়ে কোপের দাগ রয়েছে। খুনিরা ব্রিজের নিচে নিয়ে খুন করে পালিয়ে যায়।
 
এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, বিষয়টি এখনই বলা যাচ্ছেনা হত্যা নাকি আত্মহত্যা। তবে বিষয়টি জানতে আরো অনুসন্ধান চালিয়ে জানাযাবে আসল রহস্য।

 

ইসময়/রআ/এমআরএম