সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

চট্টগ্রামে পিকআপের ধাক্কা, ৪ পুলিশ সদস্য আহত


এম মনির চৌধুরী রানা

eshomoy.com || 2024-02-03 12:52:45
চট্টগ্রামে পিকআপের ধাক্কা, ৪ পুলিশ সদস্য আহত

চট্টগ্রামের পতেঙ্গায় পুলিশের একটি ভ্যানে পিকআপের ধাক্কায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন।


বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- পতেঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক আজিজুল হক, কনস্টেবল মশিউর রহমান, নজরুল ইসলাম ও সুজন খান।বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (বন্দর) শাকিলা সুলতানা।

 

তিনি বলেন, রাতে পুলিশের একটি টহল টিম পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় ডিউটি করার সময় তাদের গাড়িকে মরিচবাহী একটি পিকআপ ধাক্কা দেয়। দুর্ঘটনায় আমাদের ৪জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তার মধ্যে ২জনের অবস্থা বেশি গুরুতর। তারা মাথায় আঘাত পেয়েছেন। তিনি জানান, আহত ৪জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটিকে জব্দ করা হয়েছে।