পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শুধু সরকারকেই নয়, জাতীয় সংসদকেও স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। তিনি বলেন দ্বাদশ জাতীয় সংসদের প্রথমদিনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য এবং চীন-রাশিয়াসহ ৮০ দেশের কূটনীতিকদের উপস্থিতি সেটা প্রমাণ করেছে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর হাতধরেই দেশ এগিয়ে যাবে এমপি লাবু চৌধুরী
বুধবার (৩১ জানুয়ারি) সকালে ১৯৯৪ সালে আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মীকে হত্যার স্মরণে নবাবগঞ্জ পার্ক মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর অধীনস্থরা কি বললো তাতে সরকারের কিছু যায় আসে না।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে, যারা অন্যদের ক্রীড়ানক হিসেবে কাজ করে। এইসব প্রতিষ্ঠানের বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্য যখন মিলে যায়, তখন বলতে হয় ‘ডাল মে কুচ কালা হে’। টিআইবির অভ্যন্তরে কোনো দুর্নীতি হয় কিনা তা খুঁজে বের করা প্রয়োজন বলে অনেকে মনে করেন।