সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

আবারো ইভ্যালির এমডি, চেয়ারম্যানের বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা


eshomoy.com || 2024-03-04
 আবারো ইভ্যালির এমডি, চেয়ারম্যানের বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা

জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা চন্দ শুনানি শেষে এ আদেশ দেন।

বাদীর আইনজীবী সাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন: “তিনটি পৃথক মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু এ দিন তারা আদালতে হাজির হননি। আমরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আদালতকে অনুরোধ করেছিলাম এবং আদালত আবেদনটি মঞ্জুর করেন।”

প্রথম মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৩০ জানুয়ারি বাদী তানভীর আহমেদ আসামিদের কোম্পানির কাছ থেকে মোটরসাইকেল কেনার জন্য ২ লাখ ৯৬ হাজার ৩৪৮ টাকা দেন। পরে মোটরসাইকেলটি না দিয়ে বিবাদীরা বাদীকে সমপরিমাণ একটি চেক প্রদান করে। গত ৪ ফেব্রুয়ারি চেকের টাকা না পেয়ে বাদী আদালতে অভিযোগ রেজিস্টার মামলা (সিআর কেস) করেন।

দ্বিতীয় মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৬ মার্চ বাদী মোঃ মাইন উদ্দিন বিবাদীদের কোম্পানি থেকে মোটরসাইকেল ক্রয়ের জন্য ২ লাখ ৯৯ হাজার ৭৪০ টাকা দেন। পরে মোটরসাইকেল না দিয়ে একই টাকার চেক দেন আসামিরা। গত ৪ ফেব্রুয়ারি চেকের টাকা না পেয়ে বাদী আদালতে সিআর মামলা করেন।

তৃতীয় মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২০ মার্চ তৌফিক মাহমুদ আসামিদের কোম্পানি থেকে তিনটি মোটরসাইকেল কেনার জন্য ৮ লাখ ৩৫ হাজার টাকা দেন। পরে মোটরসাইকেল না দিয়ে একই টাকার চেক দেন আসামিরা। গত ৪ ফেব্রুয়ারি চেকের টাকা না পেয়ে আদালতে সিআর মামলা করেন মামলার বাদী।