ঘন কুয়াশার কারনে পৌনে তিন ঘন্টা পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার সকাল পৌনে ৯ টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় পূনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারনে সকাল ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি পাটুরিয়ার বানিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হঠাৎ করেই মাঝ পদ্মায় সকাল ৬ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দূর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে পৌনে ৯টার দিকে কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় পূনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
এসময় মাঝ নদীতে দুটি ফেরি নোঙ্গর করে ছিল। ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় ৪ শতাধিক সাধারন পন্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।