সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

আওয়ামীলীগ এর কাছে সেটাই গ্রহণযোগ্য যেটা জনগণ এর কাছে পছন্দ


এম,এস খান - ইসময়

eshomoy.com || 2021-12-08
 আওয়ামীলীগ এর কাছে সেটাই গ্রহণযোগ্য যেটা জনগণ এর কাছে পছন্দ

 

 

 

জনগণের কাছে যা কিছু গ্রহণযোগ্য নয় তা আওয়ামী লীগের কাছেও গ্রহণযোগ্য নয়- বলেছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ৮ ডিসেম্বর (বুধবার) দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে।

 

 


 শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, কেউ কেউ বিভিন্ন আচরণ কিংবা কথার মাধ্যমে নিজেদের বিতর্কিত করছেন। খুবই দুঃখজনক, এটি আমাদের কাম্য নয়, এরমধ্যে অনেকেই সরকারের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনা সরকার জনগণের সরকার, শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন। সরকার, আওয়ামী লীগ এবং জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ সরকার ও জনগণ তার বিরুদ্ধে সবসময় অবস্থান নিবে। যদি সে দলের হয়, সরকরের হয় তাকে সেখান থেকে অপসারণ করা হবে।

 

 

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ও স্ট্রিয়ারিং কমিটির সভাপতি এম এ ওয়াদুদ, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মঈনুল হাসান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী বিজয় মেলা উদযাপন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা  মহসিন পাঠান, স্টিয়ারিং কমিটির সদস্য ইয়াকুব আলী মাস্টার, বিজয় মেলা উদযাপন পরিষদের মহাসচিব হারুন আল রশিদ।

 

 

শিক্ষামন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধারা এর আগে বিজয়মেলা মঞ্চে জাতীয় সংগীত ও পতাকা তুলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী পরে মেলার উদ্বোধন ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের ৬৪ লাখ ৫০ হাজার টাকা তুলে দেন ১২৯ জন দুস্থ-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে।