আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনির সমিতিরহাট এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এতে করে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এখন পর্যন্ত ২০ জনের মত আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য যে ,গত ৩০ জুলাই মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে ঘুমন্ত বাবা এবং ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় মিরাজ হোসেনের পা বিচ্ছিন্ন করে নিয়ে যায় আপাং কাজীর লোকজন। পরে মিরাজের ভাই কবির খাঁ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি দেখিয়ে থানায় মামলা করেন। মামলার আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করার জন্য ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এতে ক্ষিপ্ত হয়ে ১৪ ডিসেম্বর বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় । পরে স্থানীয় লোকজন আহত কৃষককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
উক্ত ঘটনার পর থেকেই উভয় পক্ষের লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে আজ ভোর থেকে ব্যাপক সংঘর্ষ চলে। গোলাগুলিসহ বোমা বিস্ফোরণ হওয়ায় পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করে।
কালকিনি থানা পুলিশ জানায় , কতজন আহত হয়েছে তার এখন পর্যন্ত কোন সঠিক সংখ্যাটি জানা যায়নি , এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। পুলিশ আরও জানায় ,পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে ।