মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মালেক-নুর ফাউন্ডেশনের আয়োজনে সাউথ চট্টগ্রাম হসপিটালের সার্বিক সহযোগিতায় রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস টেস্ট এবং কবি ও লেখিকা শামীমা আক্তার সাথীকে সম্মাননা চরপাথরঘাটা ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
মুহাইমিনুল ইসলামের সঞ্চালনায় আবদুল মালেক তোতা মিয়ার সভাপতিত্বতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরপাথর ইউনিয়নের চেয়ারম্যান হাজী ছাবের আহমদ, মার্শাল মনির আহমেদ, সাংবাদিক সেলিম হক, ছড়াকার তালুকদার হালিম,
জলিল আহমদ, মোহাম্মদ ইউসুফ, এম. মুছা সিকদার, রমজান আলী রমু, আবদুচ ছাত্তার, সাংবাদিক বেলায়েত হোসেন, গিয়াস উদ্দীন মোজাম্মেল, গ্রাম ডাঃ অপূর্ব ধর, ফার্মাসিস্ট মোহাম্মদ ইউনুছ, নাজমুল হক, শাহাদাত হোসেন, কবি শামীমা আক্তার সাথী, কবি মজিবুর রহমান, ডাঃ আজমীর হোসেন, হাসানউল্লাহ, সাদমান সাজিদ নেছার প্রমুখ।
অনুষ্ঠানে ২৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং ১০০ জনের ডায়াবেটিস টেস্ট করা হয়।