সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

শেখ হাসনার পদত্যাগের খবরে

মিছিলে মিছিলে উত্তাল চৌগাছা


চৌগাছা (যশোর) প্রতিনিধি

eshomoy.com || 2024-08-05 05:00
শেখ হাসনার পদত্যাগের খবরে
দুটি বিজিবি পিকআপে ছাত্রজনতার মিছিলের সাথে তারাও একাত্বতা ঘোষনা করেন করতালির মাধ্যমে।

 শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে ভারতে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সীমান্তবর্তী উপজেলা চৌগাছার ছাত্রজনতা ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ নেমে পড়েন সড়কে। তারা খন্ড খন্ড মিছিল নিয়ে বাজার পদক্ষিন করে স্বাধীনতা ভাস্কার্য মোড়ে একত্রিত হয়। বিকেল চারটার দিকে উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের নেতৃত্বে বিশাল একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলে বিএনপি ও তার সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেয়। এক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা জহুরুল ইসলাম বলেন, ছাত্রজনতার আন্দলোন যে কখনও বৃথা যায় না তার আরও একটি উদাহরণ ২০২৪ সাল। স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটেছে এখন দেশে যে সরকারই আসুক না কেন তারা রক্ত নিয়ে খেলা শেখ হাসিনা ও তার সরকারের সকলের বিচার এই মাটিতেই করবে বলে আমি আশা করি।
এ দিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে মিছিলে মিছিলে উত্তল হয়ে পড়ে গোটা উপজেলা সদর। বিকেল সাড়ে চার টার দিকে চৌগাছা মেইন বাসষ্টান্ডে বিক্ষুব্ধ জনতা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। পুরাতন কোটচাঁদপুর বাসষ্টান্ডে অবস্থিত স্বাধীনতা ভাস্কার্য বিক্ষুব্ধ জনতা ভাংচুর শুরু করলে উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম খবর পেয়ে সেখানে ছুটে যান এবং তাদেরকে নিবৃত করেন। বিকেল ৫ টার দিকে তিনটি যাত্রীবাহি বাস ও দুটি বিজিবি পিকআপে বিজিবি সদস্যরা সীমান্তে যাওয়ার সময় উপজেলা সদরে ছাত্রজনতার সামনে পড়ে। তাদের দেখে ছাত্র জনতা মিছিল নিয়ে বিজিবির গাড়ির সামনে যান। এ সময় ছাত্রজনতার মিছিলের সাথে তারাও একাত্বতা ঘোষনা করেন করতালির মাধ্যমে। ছাত্রজনতা বিজিবি সদস্যদের বহনকরা গাড়ি পাহারা দিয়ে মিছিল এলাকা থেকে বের করে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মিছিলে মিছিলে উত্তল ছিলো গোটা চৌগাছা।