সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

এক ছাত্রের মুখ চেপে ধরা পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-08-19
এক ছাত্রের মুখ চেপে ধরা পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

শাহবাগ থানার পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক অফিস আদেশে তাকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এই অযাচিত আচরণের ফলে পুলিশের কার্যক্রম সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এর প্রেক্ষিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া, আন্দোলনরত শিক্ষার্থীর মুখ চেপে ধরার ঘটনায় শুধু নয়, পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে, যা তদন্তাধীন বলে জানানো হয়েছে।