সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : জাতীয়

ভেজাল গুড় তৈরির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিামানা


শারমিন শোভা -ইসময় (মানিকগঞ্জ)

eshomoy.com || 2021-12-23
ভেজাল গুড় তৈরির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিামানা

ভেজাল গুড় তৈরির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিামানা

 

মানিকগঞ্জের হরিরামপুরে খেজুড়ের রসের সাথে চিনি ও চুন মিশিয়ে ভেজাল গুড়র তৈরির অপরাধে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

 

 

বৃহস্পতিবার সকালে হরিরামপুরের পোপিনাথপুর, ঝিটকা, ঠাকুরপাড়া, মজমপাড়া ও হাপানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।

 

 

অর্থদন্ড প্রাপ্তরা হলেন,উপজেলার ঠাকুরপাড়ার সেন্টু মিয়া, হাপানিয়া এলাকার রজমান আলী এবং মজমপাড়া এলাকার মজনু মিয়া।

আসাদুজ্জামান রুমেল জানান, গোপন সংবাদের ভমাধ্যমে জানতে পারি অধিক লাভের আশায় কিছু অসাধু ব্যবাসয়ী খেজুরের রসের সাথে চিনি ও খাওয়ার চুন মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে আসছে।

 

 

পরে আজ সকালে উপজেলার পোপিনাথপুর, ঝিটকা, ঠাকুরপাড়া, মজমপাড়া ও হাপানিয়া এলাকায় অভিযান চালানো হয় এবং ভেজাল গুড়ের সততা পাওয়া যায়। সেই সাথে গুড়ে মাছি ও গুড় তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ার অপরাধে ভোক্তার সংরক্ষণ অধিকার আইনে ব্যবসায়ী সেন্টু মিয়াকে ৮ হাজার, মো.রজমান আলীকে ৪ হাজার এবং মজনু মিয়াকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া জরিমানার সাথে কঠিনভাবে সর্তক করা হয়েছে। যাতে ভবিষ্যতে ভেজালগুড় তৈরি না করে এবং আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

তিনি আরও বলেন, অভিযানে হরিরামপুরের স্যানিটারি ইন্সপেক্টর মো.আতাউর রহমান এবং ব্যাটালিয়ন আনসার সদস্য ও ক্যাবের সদস্যরা সহযোগীতা করেন।