সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : জাতীয়

পবিত্র হজের জন্য চূড়ান্ত নিবন্ধন শুরু হয়েছে


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-09-01
পবিত্র হজের জন্য চূড়ান্ত নিবন্ধন শুরু হয়েছে

আজ থেকে ২০২৫ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধন ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যেকোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। হজ প্যাকেজের বাকি টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

চলতি বছরের হজ প্যাকেজের মূল্য সৌদি আরবের খরচ এবং বিমান ভাড়ার ওপর নির্ভর করে ঘোষণা করা হবে। তবে ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজের মূল্য গত বছরের তুলনায় কমানোর চেষ্টা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারি এবং বেসরকারি উভয় মাধ্যমের প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা। ২০২৫ সালের জন্য বাংলাদেশের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন বন্ধ হয়ে যাবে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, সাধারণ প্যাকেজে এক রুমে সর্বোচ্চ ৬টি সিট থাকবে, তবে প্যাকেজ আপগ্রেড করার সুযোগ থাকবে। হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজযাত্রী পাঠাতে পারবে। প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা www.hajj.gov.bd এ পাওয়া যাবে, এবং ১৬১৩৬ নম্বরে ফোন করেও হজ সংক্রান্ত যেকোনো তথ্য জানা যাবে।

সরকারি মাধ্যমে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), e-Hajj BD মোবাইল অ্যাপ, অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং ঢাকার আশকোনা হজ অফিস থেকে প্রাক-নিবন্ধন এবং প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। বেসরকারি হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন অনুমোদিত এজেন্সির মাধ্যমে করতে হবে, যেখানে প্রাক-নিবন্ধন সনদ এবং পাসপোর্ট প্রয়োজন হবে।

সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছুদের সোনালী ব্যাংক পিএলসি-তে "Sale Proceeds of Hajj Deposit" নামে ০০০২৬৩৩০০০৯০৮ নম্বরের হিসাবে টাকা জমা দিতে হবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ক্যানসার, অ্যাডভান্সড কার্ডিয়াক, লিভার সিরোসিস, কিডনি রোগ, সংক্রামক যক্ষা, ডিমেনশিয়া এবং গর্ভবতী নারী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের হজের নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হয়েছে।