সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : স্বাস্থ্য

করোনাকালে দায়িত্ব পালনে শ্রেষ্ঠ সন্মাননা পেল ধ্রুবতারা ফাউন্ডেশন বেতাগী


মোঃ সজল মাহমুদ -ইসময় (বেতাগী, বরগুনা প্রতিনিধি)

eshomoy.com || 2022-01-25
করোনাকালে দায়িত্ব পালনে শ্রেষ্ঠ সন্মাননা পেল ধ্রুবতারা ফাউন্ডেশন বেতাগী

 

 

কোভিড-১৯ মাঠ পর্যায়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে যারা মানবিকতায় সাড়া দিয়েছে তাদেরকে সন্মাননা ও উৎসাহিত করতে আয়োজন করা হয় আলোচনা সভার।

 


সিভিল সার্জন অফিস মিলনায়তনে ইউনিসেফ এর সহায়তায় বে-সরকারী উন্নয়ন সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাঁসি। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃমোঃ ফজলুল হক।অতিথি ছিলেন,খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ--সভাপতি চিত্ত রঞ্জন শীল,সাংবাদিক হাসানুর রহমান,বুড়ীরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলি পারভীন ছবি,স্বাস্হ তত্তাবধায়ক সিভিল সার্জন অফিস,খান সালামত উল্লাহ।

 


 ২৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম পর্যালোচনা করে জেলার ৪টি উপজেলায় ৪টি সংগঠনকে সন্মাননা স্মারক ও সনদ দেয়া হয়। বেতাগী উপজেলার নয়টি সংগঠনকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করে বেতাগী উপজেলা ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন। সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন সিপাহী'র হাতে সন্মাননা স্মারক, সার্টিফিকেট ও শাল পড়িয়ে দেওয়া হয়।

 


বাকি শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠনের সন্মাননা অর্জন করেন,বরগুনা সদর উপজেলায়  রোভার স্কাউটস, পাথরঘাটা উপজেলার যুব রেডক্রিসেন্ট, এবং তালতলি উপজেলায় সূর্যশিখা সোশাল অর্গানাইজেশন।