সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-30
 গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬
ফাইল ছবি।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া পাঁচজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার চলতি বছর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮২ জনের মৃত্যু হয়েছে

 

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে সময়ে দেশে ৬৩৬ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন

 

আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন রয়েছেন

২৪ ঘণ্টায় দেশে ৮০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন নিয়ে চলতি বছর পর্যন্ত মোট ৯২ হাজার ২৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন

দেশে চলতি বছর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৪০২ জন এর মধ্যে ৬২ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ছয় শতাংশ নারী রয়েছেন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া পাঁচজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার চলতি বছর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮২ জনের মৃত্যু হয়েছে

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা গেছেন মোট ৫৭৫ জন

সূত্র : বাসস