সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : স্বাস্থ্য

যেসব খাবার খেলে ওজন কমে খালি পেটে


eshomoy.com || 2024-01-10 18:13:00
যেসব খাবার খেলে ওজন কমে খালি পেটে

খালিপেটে সকালের নাস্তায় কী খাচ্ছেন সেটার ওপর সুস্থতা অনেকাংশে নির্ভর করে। সেই সঙ্গে ওজন কমাতে সাহায্য করে। আবার কিছু খাবার দিনের প্রথমে খেলে শরীরের বিপাকহার বেশি ভাল কাজ করে। ওজন কমাতে গেলে আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাসে একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এর পাশাপাশি আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। এমন কয়েকটি খাবারের তালিকা লিখে নিন-

 

১-   বাদাম
বাদাম, ড্রাই ফ্রুট শুকনো খাওয়ার চেয়ে পানিতে ভিজিয়ে রেখে খেলে তার পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। তার মধ্যে অন্যতম হল কাঠবাদাম। কাঠবাদাম খেলে ক্ষুধার পরিমাণ কমে যায়।  প্রত্যেক দিন সকালে আপনি যদি সারা রাত ভেজানো কাঠবাদাম খালিপেটে খান, তা হলে হৃদ্‌রোগ, ডায়াবেটিসের মতো অনেক সমস্যা দূরে থাকবে।

২- পেঁপে 
পেঁপের জুস করে খাওয়ার অনেক গুণ রয়েছে।  তেমনই পেঁপে খাওয়ারও অনেক সুফল রয়েছে। ঘুম থেকে উঠে যদি খালি পেটে পেঁপে খেতে পারেন, তা হলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করবে। পেঁপের ক্যালোরি অনেকটাই কম। তাই যারা ওজন কমাতে চান, এ দিকে কোনও মিষ্টি ফল খাওয়ার লোভ সামলাতে পারেন না, তারা পেঁপে খেতে পারেন। এতে খাবার তাড়াতাড়ি হজমে সাহায্য করে।

৩- মধু 
আমরা অনেকেই জানি গরম পানিতে লেবুর রস আর মধু খাওয়ার উপকারিতা সম্পর্কে। যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তারা বিশেষ করে এই পানীয় খালি পেটে খেতে পারেন। রোজ নিয়ম করে খেলে শরীরের বিপাকহার বাড়বে এবং দ্রুত ওজন কমতে সাহায্য করবে।