দিল্লি লাগোয়া শহর গুলোর সব স্কুল-কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।বায়ু দূষণের কারণে দিল্লি সরকার প্রধান এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায় । ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে ।
সরকারি কর্মীদের বায়ুদূষণ হওয়ার কারণে বাড়ি থেকে অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বেসরকারি সংস্থাগুলো ৫০% কর্মীকে বাসা থেকে কাজ করতে বলা হয়েছে ।
দিল্লি দূষণের ফলে স্বাস্থ্যঝুঁকির কারনে কি কি করনীয় সেসব বিষয় নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে বহুদিন ধরে, দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে দিল্লি এবং আশেপাশের শহরের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করতে হয়েছে । মঙ্গলবার গভীর রাতে জানিয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএসএম) । তবে কোভিডের সময় অনলাইনে যেভাবে ক্লাস চলছে সেভাবেই ক্লাস করার নির্দেশ দিয়েছে ।
দিল্লিতে বায়ু দূষণ একটা বড় বিপদ হয়ে সামনে এসেছে বিগত কয়েক বছর ধরে, আতশবাজি, জ্বালানি, কারখানা আর যানবাহনের কালো ধোঁয়া এতটাই বেড়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এ কারণেই দিল্লির বায়ুদূষণ এতটা অবনতি হয়েছে । দিল্লির বায়ুদূষণ এতটাই বেড়েছে যে সেখানে শ্বাস-প্রশ্বাস নেয়াটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এই দূষণ শুধু দীপাবলি উপলক্ষে ,দিল্লিতে বাজি পোড়ানো পাঞ্জাব হরিয়ানা ফসলের অবশিষ্ট চালানোর কারণে হয়নি এর পেছনে অনেক কারণ রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন ।