সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস-২০২৪ পালিত


সাইফুল ইসলাম হাওলাদার (পিরোজপুর প্রতিনিধি)

eshomoy.com || 2024-03-26
পিরোজপুরের ইন্দুরকানীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস-২০২৪ পালিত

পিরোজপুর প্রতিনিধিঃ 

 পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, স্বাধীনতার রেলি, শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর এক আসনের  সংসদ সদস্য শ.ম. রেজাউল করিম, মঙ্গলবার সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপোধনীর মাধ্যমে দিবসটির সুচানা করা হয়, সকাল সাতটার দিকে  জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পনের মাধ্যমে  পতাকা উত্তোলন এবং বর্ণিল বেলুন ও শান্তির প্রতিক পায়ড়া উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকী ও থানা অফিসার ইনর্চাজ  মোঃ কামরুজ্জামান তালুকদার, এর পর বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচছায় অভিষিক্ত করা হয় এবং তাদের সম্মানে ইফতার মাহফীলের আয়োজন করা হয়েছে।

 মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল সাতটার দিকে  জাতীর জনকের প্রতিকৃতিতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধিগন পুষ্প স্তবক অর্পন করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের নজরকাড়া ডিসপ্লে ও একঝাঁক খুদে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর সাজ ও ভাষন সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষ  অংশ গ্রহণ কারী দলগুলোর হাতে পুরুস্কার তুলেদেন পিরোজপুর এক আসরে সংসদ সদস্য শ.ম. রেজাউল করিম।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারিগন অংশগ্রহন করেন।